Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষার্থী

শিক্ষার্থীদের দক্ষ করতে বাংলালিংক ও ব্র্যাক ইউনিভার্সিটির চুক্তি

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে মোবাইল অপারেটর বাংলালিংকের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলালিংকের অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবে।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলালিংকের কার্যালয়ে চুক্তিটি হয়। বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট ঈশানী সাধুখাঁ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

এ চুক্তির আওতায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাংলালিংকের লার্ন ফ্রম দ্য লিডারস, লার্ন ফ্রম দ্য স্টার্টআপস, ক্যাম্পাস টু করপোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ক্লাব কোলাবোরেশন, অন স্পট ইন্টার্নশিপ অ্যান্ড জব অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম, ক্যাম্পাস অ্যামব্যাসেডর প্রোগ্রাম, ওমেনটরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। এছাড়াও তাদের পাঠ্যক্রমে বাংলালিংকের বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, আমরা তরুণদের ক্ষমতায়ন করতে চাই যাতে করে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময় বিভিন্ন খাতে তাদের সক্ষমতা দেখিয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পেরে বাংলালিংক খুবই আনন্দিত।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড বলেন, আজকের পৃথিবীতে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া উচিত। এ চুক্তির ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমরা আশাবাদী। এ যৌথ উদ্যোগে আমাদের অংশীদার হওয়ার জন্যে বাংলালিংককে ধন্যবাদ জানাই।

প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে বাংলালিংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও গ্রহণ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

স্টক নিউজ বিডি July 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত হাটহাজারী সরকারি কলেজের ২শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাটহাজারী কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ বলেছিলেন, এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

গত ১৭ জুলাই রাতে চবির প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। হাটহাজারী সরকারি কলেজের ওই দুই শিক্ষার্থী হলেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ও নূর হোসেন শাওন। কলেজের শিক্ষার্থী হলেও তারা বাবা চাকরির সূত্রে থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায়।

চবি ছাত্রলীগের নেতার আওতায় তারাও যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গে। ১৭ জুলাই মূলহোতা আজিমের নেতৃত্বে শাওন এবং মাসুদও যোগ দেয় ছাত্রী হেনস্তায়। ২২ জুলাই তাদের গ্রেফতার করে র‌্যাব-৭।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
rmch

শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় ফুড ডেলিভারি বয়কে মারধর

স্টক নিউজ বিডি December 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) কয়েকজন শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় ফুড ডেলিভারি বয় সেলিম রানাকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে রামেকের পোলিন ছাত্রী হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে।

আহত ডেলিভারি বয় রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্তদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী সেলিম রানা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের পোলিন ছাত্রী হোস্টেল থেকে একজন খাবার অর্ডার করেন। সেই অনুসারে খাবার নিয়ে ডেলিভারির জন্য আমি হোস্টেলের গলির সমানে যাই। কিন্তু লাইট না থাকায় জায়গাটা অন্ধকার ছিলো। সেখানে একজন ছাত্রী ও তিন থেকে চারজন ছাত্র ছিল। তারা অনৈতিক কাজে লিপ্ত ছিলো। তাদের কর্মকাণ্ড দেখে ফেলায় আমাকে বেধাড়ক মারধর শুরু করেন। এতে নাক ও চোখে আঘাত লাগে। পরবর্তীতে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জানতে চাইলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, বর্তমানে ডেলিভারি বয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ছাত্রদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে বললেন প্রধানমন্ত্রী

ছাত্রদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে বললেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি December 1, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যানবাহন ভাঙচুর করা তাদের কাজ নয়। অপরাধীদের শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙা ছাত্রদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী তাদের খুঁজে বের করে অবশ্যই শাস্তি দেওয়া হবে, সেটা আমরা করব।

শেখ হাসিনা বুধবার সকালে বিজয়ের মাসের প্রথম দিন বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল এবং রাজধানীর ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য ১২ তলা ‘জয়িতা টাওয়ার’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক। সঙ্গে সঙ্গেই অপরাধীদের খুঁজে বের করা হয়েছে। তাছাড়া সবকিছুর ভিডিও ফুটেজও রয়েছে। তাই যে কোনো সময় যে কোনো অপরাধ সংঘটনের ক্ষেত্রে তাদের ধরে ফেলা খুব একটা কঠিন কাজ নয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করেই সেটা করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা যারা ঘটাবে, তাদের খুঁজে বের করা হবে, শাস্তি দেওয়া হবে। যে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে সে গাড়িতে যদি কেউ মারা যায় বা আগুনে পোড়ে, তার জন্য কঠোর শাস্তি দেওয়া হবে। এ কথাও মাথায় রাখতে হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ময়লার গাড়িতে পর পর পথচারী নিহত হবার ঘটনা তিনি যথাযথভাবে তদন্ত করে দেখারও নির্দেশ দেন।

তিনি বলেন, আমি এটুকুই চাই, আমাদের দেশের যে উন্নয়ন আমরা করে দিচ্ছি, সেটা ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের শিশুরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার সৈনিক হবে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বক্তৃতা করেন। বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারপার্সন লাকী ইনাম এবং জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান ও বক্তৃতা করেন।

অনুষ্ঠানে জাতির পিতার ম্যুরাল এবং ‘জয়িতা টাওয়ার’এর ওপর দু’টি ভিডিও চিত্রও পরিবেশিত হয়।

সড়কের অবস্থা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হঠাৎ দৌড় দেবে আর দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটলেই রাস্তায় লোক নেমে গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, গাড়ি পোড়ানো, এটা কী ধরনের কথা? একটা দুর্ঘটনা ঘটেছে, তখন তাকে বাঁচানোর চেষ্টা না করে, তার সেবা না করে লাঠিসোটা নিয়ে নেমে পড়লো গাড়ি ভাঙা, আগুন দেওয়ার কাজে।

‘আমার এখানে একটা প্রশ্ন, এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র জাতির কাছে। এই দুর্ঘটনার পর আগুন দেওয়া শুরু হলো, এ গাড়িতে কি নারী-শিশু বা ছাত্র-ছাত্রীরা নেই? ঐ আগুনে যারা পুড়বে, আহত হবে বা মারাও যেতে পারে, তার দায়িত্ব কে নেবে? খুব স্বাভাবিক বিষয় হচ্ছে, যারা আগুন দেবে তাদের ওপরই দায় বর্তায়। তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে ব্যবস্থা নিতে হবে।

শেখ হাসিনা বলেন, তাই আমি বলবো, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আর গাড়ি চালকদেরকেও আমি বলবো তাদেরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য