Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেয়ারবাজার

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সূচকের উত্থানে লেনদেন শেষ

স্টক নিউজ বিডি July 4, 2024

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষে হয়েছে। বেড়েছে ৩৬৫ কোম্পানির শেয়ারের দর। সেইসাথে লেনদেন ছাড়িয়েছে ৭৭০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৯৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২২ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আলোচিত সময়ে ডিএসইতে ৭৭০ কোটি ৭০ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩৯ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৫ টি কোম্পানির, বিপরীতে ১৩ কোম্পানির দর কমেছে। আর ১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টেকনো ড্রাগসের আইপিওতে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার আবেদন

স্টক নিউজ বিডি July 2, 2024

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা টেকনো ড্রাগস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার রেকর্ড আবেদন জমা পড়েছে। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিরা মিলে এ পরিমাণ অর্থ জমা দিয়েছেন কোম্পানিটির আইপিও শেয়ার পেতে। তবে কোম্পানিটির আইপিওতে এই দুই শ্রেণির বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রয়েছে ৫৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইপিওতে কোম্পানিটির শেয়ার পেতে দেশে বসবাসকারী ও প্রবাসী মিলিয়ে প্রায় ১ লাখ ১২ হাজার ২৩৯ জন বিনিয়োগকারী শেয়ারের জন্য আবেদন করেছেন। এসব আবেদনকারী কোম্পানিটির শেয়ার কিনতে সম্মিলিতভাবে জমা দিয়েছেন ২ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে দেশে বসবাসকারী ১ লাখ ১০ হাজার ৬৩৬ জন বিনিয়োগকারী জমা দিয়েছেন ২ হাজার ৩২২ কোটি টাকা। আর ১ হাজার ৬০৩ জন প্রবাসী বাংলাদেশি জমা দিয়েছেন প্রায় ৭৬ কোটি টাকা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শর্ত অনুযায়ী, টেকনো ড্রাগসের আইপিওতে একজন বিনিয়োগকারীর সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকার শেয়ারের জন্য আবেদনের সুযোগ ছিল। বরাদ্দকৃত শেয়ারের মধ্য থেকে সাধারণ বিনিয়োগকারীদের আবেদনের অনুপাত মিলিয়ে এখন শেয়ার বরাদ্দ করা হবে।

LankaBangla securites single page
বুক বিল্ডিং পদ্ধতিতে দরপ্রস্তাবের মাধ্যমে কোম্পানিটির শেয়ারের বিক্রয়মূল্য বা অফার প্রাইস নির্ধারিত হয় ৩৪ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ওই দামেই কোম্পানিটির শেয়ার কিনেছেন। আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ছিল ৭৬ লাখ ৯২ হাজার শেয়ার। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির প্রতিটি আইপিও শেয়ারের দাম ছিল ২৪ টাকা। দেশে বসবাসকারী ও প্রবাসী বাংলাদেশিদের জন্য আইপিওতে বরাদ্দ ছিল ২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৯২৩টি শেয়ার।

টেকনো ড্রাগস সব মিলিয়ে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে ২৬ কোটি টাকা, সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে ৫৬ কোটি টাকা। আর কোম্পানির কর্মকর্তা–কর্মচারীদের জন্য বরাদ্দ ছিল ১৮ কোটি টাকার সমমূল্যের শেয়ার। তবে কোম্পানির কর্মকর্তা–কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি টাকার শেয়ারের বিপরীতে আবেদন পড়েছে ৫ কোটি টাকার শেয়ারের। ফলে বাকি ১৩ কোটি টাকার সমমূল্যের শেয়ার নিয়ম অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লংকাবাংলা ফাইন্যান্স এর পিসিআই ডিএসএস চতুর্থ সংস্করণের সনদ অর্জন

স্টক নিউজ বিডি July 1, 2024

বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রীতি ভিসা, মাস্টারকার্ড এবং অন্যান্য প্রধান কার্ড ব্র্যান্ড দ্বারা অনুমোদিত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) এর চতুর্থ সংস্করণ এর সনদ অর্জন করেছে। এই সনদ গ্রহণের মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি সিকিউরিটি স্ট্যান্ডার্ডস কাউন্সিল (পিসিআই এসএসসি) এর আবশ্যিক নিয়ম অনুযায়ী ক্রেডিট কার্ড এর কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি এবং গোপনীয়তা নিশ্চিত করে।

এছাড়াও এই অর্জনের মাধ্যমে ক্রেডিট কার্ড সুরক্ষার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি রক্ষা করার ফলস্বরূপ বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে।

এই প্রসঙ্গে, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. কামরুজ্জামান, এফসিএমএ, বলেন, “আমি গর্বিত যে আমরা পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) এর সর্বশেষ চতুর্থ সংস্করণ এর সনদ অর্জন করেছি। এই গুরুত্বপূর্ণ অর্জনটি আমাদের গ্রাহকদের কার্ডের যাবতীয় তথ্য সুরক্ষার প্রতিশ্রুতির নিদর্শন, যা আমাদের গ্রাহকদের প্রতি সার্বিক আন্তরিকতার প্রমাণ করে।”

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এপেক্স ফুটওয়্যার লিঃ দুইটি ক্যাটেগরিতে জিতে নিলো রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৪

স্টক নিউজ বিডি June 13, 2024

গত মঙ্গলবার, ১১ জুন ২০২৪ তারিখে সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস এক্সপো এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এ দেশীয় ব্র্যান্ড এপেক্স ফুটওয়্যার লিঃ দুইটি পুরস্কার জিতে নেয়। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রেখে রিটেইল ফুটওয়্যার ব্যবসা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য “ফুটওয়্যার রিটেইলার অফ দা ইয়ার – বাংলাদেশ” এবং “সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভ অফ দা ইয়ার – বাংলাদেশ” এই দুই ক্যাটেগরিতে তাদের পুরস্কৃত করা হয়।

দা রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস সর্বদাই রিটেইল সেক্টরে অভিনব পদ্ধতি অবলম্বন করে কাস্টমারদের চাহিদা অনুযায়ী পণ্য বাজারজাত করা এবং সার্বক্ষণিক মান নিয়ন্ত্রণ নিশ্চিত করাকে সাধুবাদ জানায়। এ বছরেও, ১৯তম আসরে, তারা রিটেইল শিল্পের স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে রিটেইল শিল্পের নিত্যনতুন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে এবং তাদের সফলতা উদযাপন করে।

রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৪ এশিয়ার রিটেইল শিল্পে একটি জমকালো আয়োজন যেখানে বিশ্বের সুপরিচিত বিভিন্ন রিটেইল ব্র্যান্ড যেমন সেভেন ইলেভেন, বার্কেনষ্টক, সেন্ট্রাল গ্রুপ থাইল্যান্ড, চার্লস এন্ড কীথ, ক্রক্স সিঙ্গাপুর পি টি ই লিঃ, বেঞ্চ, জিম থমসন, পুমা সাউথ ইস্ট এশিয়া পি টি ই লিঃ, সাকুর ব্রাদার্স, সিঙ্গটেল, স্কেচার্স হংকং লিঃ, টয়স’আর’ইয়োর্স সিঙ্গাপুর পি টি ই লিঃ, ওয়াটসন সিঙ্গাপুর প্রভৃতি অংশগ্রহণ করে।

রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৪ জিততে এপেক্সকে রিটেইল ইন্ডাস্ট্রির অভিজ্ঞ বিশেষজ্ঞদের কঠিন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রোগ্রামটির বিচারকমণ্ডলীতে ছিলেন ডেভিড ই ইউ (পার্টনার, ফুড এন্ড বেভারেজ, রিটেইল এন্ড কনজিউমার প্রোডাক্ট, আর এস এম সিঙ্গাপুর), আনসন বেইলি (হেড অব কনজিউমার এন্ড রিটেইল, এশিয়া প্যাসিফিক, কে পি এম জি চায়না), মাইকেল চেং (এশিয়া প্যাসিফিক, মেইনল্যান্ড চায়না এবং হংকং কনজিউমার মার্কেট লিডার, পি ডব্লিউ সি) অলিভিয়ার গারগেল (এশিয়া প্যাসিফিক ই ওয়াই- পার্থেনন কনজিউমার লিডার, ই ওয়াই) এবং হিরোমি ইয়ামাগুচি (রিসার্চ ম্যানেজার, ইউরোমনিটর ইন্টারন্যাশনাল)।

১৯৯৭ সালে রিটেইল ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে, এপেক্স ২০২৪ সালের মধ্যে দেশব্যাপী প্রায় ৪৮০টিরও বেশি দোকানে সম্প্রসারিত হয়েছে। এপেক্স মনে করে যে পণ্যের ডিজাইন একটি ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি। তাই এবছর ঈদে তারা ২৫০০ এরও বেশি নতুন ডিজাইন এনেছে, যা তাদের ৯টি নিজস্ব ব্র্যান্ড- এপেক্স, ভেনচুরিনি, নিনো রসি, মুচি, ম্যাভেরিক, স্প্রিন্ট, ডক্টর মক, টুইঙ্কলার এবং স্কুল স্মার্টে রয়েছে। এছাড়াও, নাইকি, এডিডাস, ক্লার্কস, এসিক্সসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে একত্রিত হয়ে এপেক্স তাদের রিটেইল যাত্রা এগিয়ে নিচ্ছে।

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে এপেক্সের নেয়া বিভিন্ন উদ্যোগও পর্যালোচনা করা হয় অনুষ্ঠানটিতে। বিশেষত “পি ই টি টু প্রোডাক্ট” প্রোগ্রাম এর মধ্যে উল্লেখযোগ্য যা প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহার করে নতুন জুতা উৎপাদন করে থাকে। কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনতে এপেক্স তাদের কাঁচামালগুলো সব ট্রেসেবল উৎস থেকেই নিয়ে আসে। এর সাথে তারা নবায়নযোগ্য গ্রীন এনার্জি উৎপাদনেও তৎপর। পরিবেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ থেকেই এপেক্স পরিবেশবান্ধব প্রক্রিয়ায় জুতা উৎপাদন করে থাকে।

এপেক্স ফুটওয়্যার লিঃ তাদের কাস্টমারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাদের সমর্থন আর ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এপেক্স তাদের কাস্টমারদের সবসময় সর্বোচ্চমানের পণ্য সরবরাহ করতে চিরঅঙ্গীকারবদ্ধ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টেকনো ড্রাগস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ শেষ

স্টক নিউজ বিডি June 13, 2024

শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) কোম্পানিটির বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষ হলো।

এর আগে রোববার (৯ জুন) থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটির কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। কাট-অব প্রাইসের ৩০ শতাংশ কম দামে অর্থাৎ ২৪ টাকা করে আবেদনের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ার কিনতে পারবেন।

উল্লেখ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৯০২তম কমিশন সভায় টেকনো ড্রাগস লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়া হয়।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী কারখানা), ভবন নির্মাণ (গাজীপুর কারখানা), আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা, বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে যা ৩ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত প্রসপেক্টাস অনুযায়ী, বিগত নয় মাসে (১ জুলাই ২০২৩- ৩১ মার্চ ২০২৪) কোম্পানিটির ইপিএস (শেয়ারপ্রতি মুনাফা) হয়েছে ২.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৯০ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৬৮ টাকা বা ৩৫.৭৯ শতাংশ।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
NCC_Bank

এনসিসি ব্যাংকের নতুন এমডি ও সিইও শামসুল আরেফিন

স্টক নিউজ বিডি June 6, 2024

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োগ পেয়েছেন এম শামসুল আরেফিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, চলতি বছরের ৮ মে থেকে এম শামসুল আরেফিন কোম্পানির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সরকারি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি

সরকারি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি

স্টক নিউজ বিডি June 2, 2024

স্টক নিউজ বিডি: শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে সরকারি সংস্থা ও কোম্পানিগুলোকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ জন্য সময় চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে স্টক এক্সচেঞ্জ চিঠি দিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

চিঠিতে অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদারের সঙ্গে ডিএসইর দুই জন কর্মকর্তা দেখা করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। স্টক এক্সচেঞ্জটির কর্মকর্তা দুই জন হলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এজিএম সাত্তিক আহমেদ শাহ এবং বাজার উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মো. সামিউল ইসলাম।

ডিএসইর চিঠিতে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার সম্পর্কে উল্লেখ করা হয়, কার্যকর পুঁজিবাজার অর্থনীতিকে আরও শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টেকসই দেশ নিশ্চিত করতে পরিবর্তনকারী ভূমিকা পালন করতে পারে। ডিএসই বাংলাদেশের প্রধান পুঁজিবাজার। যেটা উদ্যোক্তা, বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং মধ্যস্থতাকারীদের একত্রিত করতে এবং সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে সারিবদ্ধভাবে কাজ করে পুঁজিবাজারকে গতিশীল রাখে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। যেটা তালিকাভুক্ত হওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোকে দায়িত্বশীল, দক্ষ ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে। এতে কোম্পানির করপোরেট গভর্নেন্স এবং স্বচ্ছতাও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ২০২৩-২৪ অর্থবছরে ডিএসইর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির প্রয়োজনীয়তা অনুসারে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্তির সচেতনতা তৈরি করতে হবে। এই বিষয়ে আপনার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো তালিকাভুক্তির বিষয়ে ডিএসই আপনার সঙ্গে আলোচনা করতে চায়। তাই ডিএসইর দুইজন কর্মকর্তার আপনাদের সঙ্গে দেখা করে আলোচনা করা জন্য সময় ও অনুমতি প্রয়োজন। বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানান।

গত ৯ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে তালিকাভুক্তির নির্দেশ দেন। সেই নির্দেশকে ইতিবাচক হিসেবে দেখছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে কাজ করে যাচ্ছে ডিএসই। সরকারি কোম্পানিগুলোর অনাগ্রহের কারণে কয়েক দফা চেষ্টা করেও পুঁজিবাজারে আনা সম্ভব হয়নি। অবশেষে পুঁজিবাজারের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়ন করতে অর্থ বিভাগকে সহযোগিতা করতে চায় ডিএসই। এরই ধারাবাহিকতায় সচিবের সঙ্গে দেখা করতে চায় তারা।

প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার চার দিন আগে অর্থাৎ ৫ মে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তি লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করতে চেয়ে অর্থ বিভাগকে চিঠি দেয় ডিএসই। সরকারি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এ আয়োজন করতে চায় ডিএসই।

বাজার প্রতিযোগিতামূলক করতে কোন কোন সম্ভাবনাময় সরকারি প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে নিয়ে আসা যায়, তা নিয়ে কাজ করতে অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার আগে সম্ভাবনাময় সরকারি কোম্পানিগুলোকে যথাযথ যাচাই-বাছাই করে নির্বাচন করতে বলা হয়েছে। বিষয়টি চূড়ান্ত করতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে অর্থ বিভাগ। এ কাজে অর্থ বিভাগকে প্রস্তাবনা দিয়ে সহযোগিতা করতে চায় ডিএসই। কীভাবে প্রস্তাবনা দেওয়া যায়, সেজন্য ডিএসইর ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রোকারেজ হাউজদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকেও (বিএমবিএ) এ বিষয়ে প্রস্তাব দিতে বলেছে ডিএসই। শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হবে। এ বিষয়ে সম্মিলিতভাবে অর্থ বিভাগকে সহযোগিতা করবে ডিএসই।

ডিএসইর তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে মাত্র ২০টি সরকারি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এগুলোর বাজার মূলধন ৭ দশমিক ৮১ শতাংশ। সর্বশেষ ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে সরকারি প্রতিষ্ঠান। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও আর কাজে আসেনি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো, এটলাস বাংলাদেশ, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিডি সার্ভিস), বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি (বিএসসিসিএল), বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ইস্টার্ন কেবলস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইবিসি), যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল টিউবস, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর, রূপালী ব্যাংক, শ্যামপুর সুগার মিলস, তিতাস গ্যাস, উসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি ও জিলবাংলা সুগার মিলস।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী পুঁজিবাজার উন্নয়নের সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্তির যে নির্দেশ দিয়েছেন তা যুগান্তকারী পদক্ষেপ। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আগে থেকে ডিএসই কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে চিঠি দিয়েছি। এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারে, এমন সম্ভাবনাময় সরকারি কোম্পানিগুলোকে যাচাই-বাছাই করার ক্ষেত্রে অর্থ বিভাগকে প্রস্তাবনা দিয়ে সহায়তা করবে ডিএসই। এজন্য ডিএসই ম্যানেজমেন্ট, ডিবিএ ও বিএমবিএ সম্মিলিতভাবে কাজ করছে। আগামী সপ্তাহে এ সংক্রন্ত প্রস্তাব প্রস্তুত করে প্রধানমন্ত্রীসহ অর্থ বিভাগের কাছে পাঠানো হবে।’

স্টক নিউজ বিডি/

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউআরও এগ্রোভেট লিমিটেড

শেয়ারবাজারে আসতে চায় ইউআরও এগ্রোভেট

স্টক নিউজ বিডি June 2, 2024

স্টক নিউজ বিডি: শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় ইউআরও এগ্রোভেট লিমিটেড। কোম্পানিটি শেয়ারবাজারের স্বল্প মূলধনি কোম্পানিগুলোর এসএমই প্ল্যাটফর্ম থেকে ইনিশিয়াল কোয়ালিফাই ইনভেস্টর অফারের (আইকিউআইও) মাধ্যমে ১০ কোটি টাকা সংগ্রহ করতে আগ্রহী।

কোম্পানিটি শেয়ারবাজারে আসতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গছে, কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০ কোটি টাকা তুলবে। ওই টাকা ব্যবসা সম্প্রসারণ, ভূমি উন্নয়ন, প্ল্যান্ট ও যন্ত্রপাতি ক্রয়, ভবন ও নির্মাণ এবং আইকিউআইও খাতে ব্যয় করা হবে।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

ইউআরও এগ্রোভেট লিমিটেড মূলত একটি কৃষিভিত্তিক ফিড এবং ওষুধ উৎপাদনে বিশেষজ্ঞ কোম্পানি। ব্যবহারযোগ্য দুগ্ধজাত খাবার, ফিড সাপ্লিমেন্ট এবং গবাদি পশুর ওষুধের প্রস্তুতকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান। খুলনা ও ফেনীতে প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। কোম্পানিটি দুগ্ধজাত খাবার; তরল, পাউডার এবং ভেষজ আকারে ফিড পণ্য; খাদ্যের পরিপূরক; ভিটামিন এবং খনিজ উৎপাদন করে।

কোম্পানির দেশব্যাপী পণ্য বিতরণের জন্য নিজস্ব বিতরণ নেটওয়ার্ক রয়েছে। কারখানায় উৎপাদিত সমস্ত পণ্য ডিলার এবং খুচরা বিক্রেতাদের মাধ্যমে গ্রাহকদের কাছে বিতরণ করা হয়।

পশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রতিযোগীদের মধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা, ইনসেপ্টা এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডেইরি ফিড বিভাগে, প্রতিযোগীরা হল এসিআই গোদরেজ এগ্রোভেট, প্যারাগন পোল্ট্রি, নুরিশ পোল্ট্রি, কাজী ফার্মস, ইনডেক্স এগ্রো এবং নাবিল পোল্ট্রি লিমিটেড।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানির আয় হয়েছে ২৭ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ কোটি ১৭ লাখ টাকা।

কোম্পানির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২.৭৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২.৪৬ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসে মুনাফা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর শেয়ার প্রতি আয় ছিল ০.৮০ টাকা । ২০২৩ সালের ডিসেম্বরের শেষে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ১২.৮০ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা, যেখানে পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৩৩.৬৯ কোটি টাকা।

স্টক নিউজ বিডি/ শামীম রেজা

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
_dse_cse

মূল্যসূচক তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর কিছুটা ঊর্ধ্বমুখি

স্টক নিউজ বিডি May 30, 2024

নিজস্ব প্রতিবেদকঃ তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর বৃহস্পতিবার (৩০ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। অবশ্য এরপরও ডিএসইতে লেনদেন তিনশ কোটি টাকার ঘরেই রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদের পরিমাণ।

এর আগে বুধবার দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। সেই সঙ্গে দেখা দেয় লেনদেন খরা। ডিএসইতে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটে।

শেয়ারবাজারের এ মন্দা অবস্থা কাটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ চেয়ে সাংবাদ সম্মেলন করেন বিনিয়োগকারীদের একটি অংশ। সাংবাদ সম্মেলনে দাবি করা হয়-বিনিয়োগকারীরা প্রতিনিয়ত তাদের পুঁজি হারাচ্ছে এবং অনেক বিনিয়োগকারী এরই মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন।

এ পরিস্থিতিতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় লেনদেনের ১৩ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ২৩ পয়েন্ট কমে যায়। ফলে শেয়ারবাজারে আবারও পতনের শঙ্কা পেয়ে বসে বিনিয়োগকারীদের।

তবে প্রথম আধা ঘণ্টার লেনদেন পার হওয়ার পর বাজারের চিত্র বদলে যেতে থাকে। দাম কমার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। ফলে সূচকও ঋণাত্মক অবস্থা থেকে বেরিয়ে আসে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বড় হতে থাকে দাম বাড়ার তালিকা। এতে সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১২৬টি প্রতিষ্ঠানের। আর ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫১ পয়েন্টে উঠে এসেছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৮১ লাখ টাকা।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-এশিয়াটিক ল্যাবরেটরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ই-জেনারেশন, সোনালী পেপার এবং গোল্ডেন সন।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭ কোটি ৮৩ লাখ টাকা।

স্টক নিউজ বিডি/ শামীম রেজা

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিটি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি May 30, 2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়

এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকবৃন্দ রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালকদ্বয় সেলিম মাহমুদ এমপি ও মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান, পদস্থ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উক্ত এজিএম-এ অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ২০২৩ সালের ব্যাংকের ৬৩৮ কোটি টাকার সমন্বিত কর পরবর্তী মুনাফার প্রশংসা করে বলেন যে, তার আগের বছরের ৪৭৮ কোটি টাকা থেকে মুনাফার এই ৩৩.৫% প্রবৃদ্ধি সিটি ব্যাংকের শক্ত অর্থনৈতিক ভিত্তি ও সুশাসনের স্মারক।

তিনি আরও বলেন, ব্যাংকের মোট চলতি ও সঞ্চয়ী আমানত বেড়ে ২০২৩-এর ডিসেম্বরে এসে দাঁড়িয়েছে মোট আমানতের ৫১ শতাংশে, যা ৪ বছর আগেও ছিল মাত্র ৩৬ শতাংশ। তিনি সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংক প্ল্যাটফর্ম সিটিটাচ-এর প্রবল জনপ্রিয়তার কথা উল্লেখ করে জানান, ২০২৩ সালে গ্রাহকেরা সিটিটাচ-এ ৬০,০০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে যা চলতি বছরে ১ লক্ষ কোটি টাকা ছাড়াবে।

৩১ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এই সভায় উপস্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর আলোচনা করেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরে তাদের উত্থাপিত নানা প্রশ্নের উত্তর দেন।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য