Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সিটি ব্রোকারেজ

শেয়ারবাজারে নতুন ইতিহাসের জন্ম দিলো লংকাবাংলা সিকিউরিটিজ ও সিটি ব্রোকারেজ

শেয়ারবাজারে নতুন ইতিহাসের জন্ম দিলো লংকাবাংলা সিকিউরিটিজ ও সিটি ব্রোকারেজ

স্টক নিউজ বিডি January 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ থেকে চালু হচ্ছে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)। দেশের দুই শীর্ষ ব্রোকার লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও সিটি ব্রোকারেজ লিমিটেড এতে অংশীদার হচ্ছেন।

আজ থেকে তাদের বিনিয়োগকারীরা তাদের নিজস্ব এএমএস দিয়ে লেনদেন করতে পারবে। এর মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজের ওএমএসের নাম ট্রেড এক্সপ্রেস আর সিটি ব্রোকারেজের ওএমএসের নাম সিটি ইনফিনিটি।

এর আগে গত দুই ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম প্রতিষ্ঠান দুটির কাছে সনদ তুলে দেন।

এসময় বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারের ইতিহাসে নতুন একটি মাইলফলক এই ওএমএস চালু। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় শেয়ারবাজারকেও পূর্ণ ডিজিটালাইজেশন করার চেষ্টা চলছে যেখানে সবসময়ই লেনদেন করা যাবে।

এ বিষয়ে সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বর্তমান সরকার বাস্তবে রূপ দিয়েছে যার ছোয়া শেয়ারবাজারেও পড়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আমরা নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করতে যাচ্ছি। আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিনিয়োগকারীদের সাপোর্ট দিতে পারবো। আমাদের এ প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানের জন্য বিএসইসি এবং ডিএসই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যাদের পরামর্শ এবং সহযোগিতায় আমরা এটি সম্পন্ন করতে পেরেছি।

লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা বলেন, ২০১৩ সাল থকেই আমরা নিজস্ব ওএমএস নিয়ে কাজ করছি। সিএসইতি এতোদিন চালু ছিলো, আজ থেকে দুই স্টক এক্সচেঞ্জে আমাদের গ্রাহকরা এটি ব্যবহার করে শেয়ার লেনদেন করতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ৩০ শতাংশই ম্মার্ট ফোন ব্যবহার করে। এর প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। আশা করছি ওএমএসের কারণে বাজার শিক্ষিত বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে।

তিনি আরও বলেন,ডিজিটাল এই উদ্যোগ দেশ-বিদেশের সব বিনিয়োগকারীকে বাংলাদেশের শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত করবে। ব্রোকারভিত্তিক নতুন এ অনলাইন ট্রেডিং অ্যাপস শেয়ারবাজারের উত্তরোত্তর উন্নয়নে বিরাট ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
City-Brokerage

ইতিহাস রচনা করলো সিটি ব্রোকারেজ

স্টক নিউজ বিডি October 17, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইতিহাস গড়লো দেশের অন্যতম ব্রোকার সিটি ব্রোকারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির হাত ধরেই দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হলো ট্রেজারি বন্ডের। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বন্ডের এ হাজার ইউনিট বিক্রি করা হয়েছে।

ডিএসই সূত্র মতে, ২০০৫ সালের ১ লা জানুয়ারি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ট্রেজারি বন্ড। তবে এখানে কোন লেনদেন ছিলো না। যদিও লেনদেন চালু করার জন্য বিভিন্ন কথা বলেছে।

সাধারণ বিনিয়োগকারীদের অংশ গ্রহণ না থাকায় এটি চালু করা সম্ভব হয়নি। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে নতুন করে আলোচনা শুরু করে। কিভাবে বন্ড মার্কেটকে চাঙ্গা করা যায়। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার এই লেনদেন চালু করা হলো।

সূত্র মতে, বর্তমানে ডিএসইতে ২২২টি ট্রেজারি বন্ড তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার 10ybgtb20012026 বন্ডের এক হাজার ইউনিট ১১০ টাকা ৫০ পয়সায় সিটি ব্রোকারেজ বিক্রি করেছে। ক্রয় করেছে এমটিবি সিকিউরিটিজ। টি প্লাস টুতে এটি লেনদেন হবে ১১২ টাকা ৩০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য