Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলের সঙ্গে আরও বাংলাদেশি তিন শিক্ষার্থী ছিল।

স্থানীয় সময় সোমবার রাতে টরন্টোর একটি মহাসড়কে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মধ্যে।

ওই সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় একটি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

এদিকে টরন্টো পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে তাদের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেয়া হলে আরও একজন মারা যান।

এ ঘটনায় প্রথমদিকে পুলিশের পক্ষ থেকে কারো পরিচয় প্রকাশ করা না হলেও পরে জানা যায়, মৃত তিনজনই বাংলাদেশি প্রবাসী। তারা হলেন আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ।

সড়ক দুর্ঘটনায় সাময়িকভাবে ওই রাস্তা বন্ধ থাকলেও পরে তা খুলে দেয়া হয়। এদিকে অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানিয়েছে, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি এ সময় অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যাওয়ার পরপরই আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর এখনও জীবিত রয়েছে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তবে তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত হয়ে কোমায় আছেন নিবিড়। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ গতকাল রাতে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন। এ তথ্য পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বছরে সড়কে প্রাণ হারান অন্তত ২৫ হাজার মানুষ

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইন হয়েছে চার বছর আগে। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি বিধিমালা। নির্ধারিত হয়নি মহাসড়কে যান চলাচলের গতিসীমা। এতে প্রায় অকার্যকর হয়ে পড়ে আছে আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮। বিশেষষজ্ঞরা বলছেন, যান চলাচল নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ঘটছে দুর্ঘটনা। বছরে মারা যাচ্ছে অন্তত ২৫ হাজার মানুষ।

কত গতিতে চলছে তা দেখার যন্ত্র বা স্পিডমিটারটিই বছরের পর বছর ধরে অকেজো এই বাসের। কোনো কোনো বাসে দেখা গেছে গতি পরিমাপক যন্ত্রই নেই। একই অবস্থা মহাসড়কে চলাচলকারী অনেক বাসের।

মহাসড়কে চলাচলকারী এসব পরিবহন চালক সুনির্দিষ্টভাবে জানেই না মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা মেনে যানবাহন চালাতে হয়। ফলে দেখা যায় ইচ্ছে মতো নিয়ন্ত্রণহীন গতির খেলায় মেতে উঠেন বেশিরভাগ চালক। আর এতে সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

শুধুমাত্র গত একমাসে ১৩শ’ ৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪শ’ ৬৭ জন মানুষের।

মহাসড়কগুলো যেন রেসের মাঠ! এক লেনের গাড়ি অন্য লেনেতো চলছেই। সেইসাথে চলছে বেপরোয়া ওভারটেকিং। পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট-এআরআই’র তথ্য বলছে, সড়কে ৮২ শতাংশ দুর্ঘটনাই ঘটছে নিয়ন্ত্রণহীন গতি ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে। গত দুই বছরে দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটে ৬ হাজারের বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১৮ সালে সড়ক পরিবহন আইন করা হলেও চার বছরেও তৈরি হয়নি বিধিমালা। কোন সড়কে কতো গতিতে গাড়ি চলবে, চালকদের জন্য এমন সুনির্দিষ্ট নীতিমালা না থাকাও দুর্ঘটনার কারণ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. শরীফুল আলম বলেন, “যেহেতু এখন পর্যন্ত এই বিধি কার্যকর হয়নি সেহেতু আমরা জানতে পারছিনা এর গতিসীমাটা কিভাবে বাস্তবায়িত হবে। কি ধরনের গতি হবে, কোন জায়গায় যেয়ে গতি কমবে-বাড়বে এ ধরনের কোনো নির্দেশনা বা কোনো গাইডলাইন প্রস্তুত হয়নি।”

সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ বলছে সড়ক পরিবহন আইনের বিধিমালা তৈরি হয়েছে। এখন অপেক্ষা অনুমোদনের।

বিআরটিএ পরিচালক (সড়ক নিরাপত্তা) শেখ মাহবুব-ই-রাব্বানী বলেন, “আইন জারি হওয়ার পর থেকেই আমরা বিধি প্রণয়নের কাজ করেছি। এখন শুধু জারির অপেক্ষায়। এখানে যেহেতু আর্থিক বিষয় জড়িত এ কারণে অর্থ বিভাগের সম্মতি প্রয়োজন রয়েছে।”

দুর্ঘটনার ঝুঁকি কমাতে চালকদের উপর নজরদারি ও গতি শনাক্তে মহাসড়কে স্পিড ক্যামেরা, স্পিডোমিটার কিংবা স্পিডগানের মতো আধুনিক সরঞ্জামের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বুয়েটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, “গতিসীমা মানানোর জন্য যদি গাইডলাইন থাকতো তাহলে কর্তৃপক্ষ স্পিডোমিটার সেট করতে পারতো। তাতে আইনের মাধ্যমে সড়কে স্পিড লেভেলটা কন্ট্রোল করা যেতো।”

হাইওয়ে পুলিশ বলছে, যানবাহনের গতি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। জরুরি চালকদের সচেতনতাও।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক সৈয়দ নাজমুল হুদা বলেন, “সব সময় পুলিশ দাঁড় করিয়ে তো কন্ট্রোল করা যাবে না। সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেজন্য বিভিন্ন টার্মিনাল-স্টপিজে আমরা সভা-সেমিনার করে থাকি।”

বিআরটিএ’র মৌখিক নির্দেশনা অনুযায়ী মহাসড়কে বাসের গতি ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার এবং মহানগরীতে সর্বোচ্চ ৪০ কিলোমিটার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সড়ক দুর্ঘটনারোধে ইয়ামাহা ক্লাবের ভিন্নধর্মী ক্যাম্পেইন

স্টক নিউজ বিডি August 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় ‘আপনার সচেতনতা আমার নিরাপত্তা’ স্লোগানকে সামনে রেখে ভিন্নধর্মী সচেতনতামূলক ক্যাম্পেইনের করেছে ইয়ামাহা রাইডারস ক্লাব। রোববার (৭ই আগস্ট) বন্ধু দিবস উদযাপনের অংশ হিসেবে এ ক্যাম্পেইনের আয়োজন করে ক্লাবটি।

এ আয়োজনের উদ্দেশ ছিল, সড়ক দুর্ঘটনা কমানো ও সড়ক নিরাপত্তা বৃদ্ধি করা। বাস-ট্রাক চালকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা।

আয়োজনের অংশ হিসেবে ক্লাবের সদস্যরা ঢাকা, রংপুর, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, যশোর, চট্টগ্রামের বাস-ট্রাক স্ট্যান্ডে চালকদের সঙ্গে সড়ক সচেনতামুলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, ফেসবুকে সড়ক সচেতনতামূলক বিভিন্ন পোস্ট শেয়ার করেন।

তারা বলেন, সড়ক দুর্ঘটনার বেশিরভাগই চালকের অসতর্কতার জন্য হয়ে থাকে। ছোট-বড় সব যানবাহনের চালকরা যদি পুরোপুরি সতর্কতার সঙ্গে যানবাহন চালান তাহলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে আসবে।

ইয়ামাহা রাইডারস ক্লাব বর্তমানে বাংলাদেশের একটি বড় বাইকিং কমিউনিটি। সারা দেশে যাদের রয়েছে
প্রায় ৫ হাজারের বেশি নিবন্ধিত সদস্য। এ কমিউনিটির সদস্যরা বাইকিং ক্যাম্পেইনের পাশাপাশি
বিভিন্ন সমাজসেবামুলক কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য