Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদকোম্পানি সংবাদবিশেষ প্রতিবেদনলভ্যাংশশেয়ার বাজার

আইডিএলসি’র ১৫% নগদ ও ৫% স্টক লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি May 14, 2026
স্টক নিউজ বিডি May 14, 2026 0 শেয়ার করুন
112

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি আয়োজিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে আইডিএলসি পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ার প্রতি ১.৫০ টাকা) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেন, যা এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার; অন্যান্য পরিচালক এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আখতার আহমেদ; রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ওয়াসিফুল হক; কাজী মাহবুব মাসুদ, এফসিএ; মোঃ জাকির হোসেন; স্বতন্ত্র পরিচালক নূর-উন-নাহার, চেয়ারম্যান, অডিট কমিটি; মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান; এবং আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন; গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার, এফসিএ; ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, এফসিএস, এফসিএমএ, সিজিএমএ, এফসিপিএ।

সভায় বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং তাদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, “দেশের আর্থিক খাত এমন একটি পর্যায় অতিক্রম করছে, যেখানে শুধু ব্যবসায় টিকিয়ে রাখতে পারাই যথেষ্ট নয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন তাদের বাজারভিত্তিক পূর্বপ্রস্তুতি ও দূরদর্শিতার মানদণ্ডে মূল্যায়ন করা হয়। ২০২৫ সালে আইডিএলসি ঝুঁকি ব্যবস্থাপনা ও মূলধনের সঠিক উপযোগিতা লাভে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে যথোপযুক্ত খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। এই এজিএমে অনুমোদিত লভ্যাংশ আমাদের সেই ভারসাম্য বজায় রাখা এবং পরিবর্তনশীল বাজারে আত্মবিশ্বাস ধরে রাখার সক্ষমতারই প্রতিফলন।”

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “গত বছরে আমরা ব্যবসার কাঠামোগত মানোন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছি। কার্যসক্ষমতা বাড়ানো এবং সুশৃঙ্খল পোর্টফোলিও ব্যবস্থাপনার মাধ্যমে আইডিএলসি এখন আরও দৃঢ় অবস্থানে রয়েছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক, কারণ গ্রাহক ও অংশীজনেরা এখন এমন আর্থিক অংশীদারই সন্ধান করেন, যারা নির্ভরযোগ্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিতের পাশাপাশি কার্যকর পরামর্শ সেবাও দিতে সক্ষম।”

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি প্রসঙ্গে

বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টি-প্রোডাক্ট, মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ১৭ শ’রও বেশি কর্মীবাহিনী নিয়ে আইডিএলসি দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), কনজ্যুমার, এবং কর্পোরেট খাতে বিস্তৃত পরিসরে আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রেও বাজাবে নির্ভরযোগ্য ভূমিকা করছে। আইডিএলসি টানা ১৪ বছর ধরে ‘ট্রিপল-এ’ (এএএ) ক্রেডিট রেটিং ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির সুদক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার পরিচয় দেয়। ডিজিটাল উদ্ভাবন, পরিবেশবান্ধব অর্থায়ন, এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে দায়িত্বশীল চর্চা ও দৃঢ় প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে নানা খ্যাতনামা স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা, যেমন ব্লুমবার্গ, এশিয়ামানি, সাফা, আইসিএবি, আইসিএমএবি প্রভৃতির স্বীকৃতি অর্জন করেছে আইডিএলসি।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে...

October 4, 2026

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ...

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...