Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Uncategorized

গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেলো ব্র্যাক ব্যাংক

স্টক নিউজ বিডি May 3, 2026
স্টক নিউজ বিডি May 3, 2026 0 শেয়ার করুন
28

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ব্র্যাক ব্যাংককে সরকারি সিকিউরিটিজের (G-Sec) প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের যৌথভাবে প্রবর্তিত নতুন অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে দেশের প্রথম ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এই মর্যাদা অর্জন করে।

গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটেও ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করে আসছে। সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে টানা চতুর্থ বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে। এছাড়াও, ব্র্যাক ব্যাংকের গভর্নমেন্ট সিকিউরিটিজ পোর্টফোলিও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বৃহৎ। একইসঙ্গে বিস্তৃত ও বৈচিত্র্যময় গ্রাহক বেজ পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়— উভয় ধরনের বিনিয়োগকারীর জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

ব্যাংকটির এই ধারাবাহিক নেতৃত্বস্থানীয় অবস্থানের পেছনে রয়েছে শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো, সুস্পষ্ট মার্কেট নলেজ এবং ডিজিটাল ট্রেজারি সক্ষমতায় অব্যাহত বিনিয়োগ।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “প্রাইমারি ডিলার হিসেবে আমাদের এই নিয়োগ বাংলাদেশের পুঁজিবাজারের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের ধারাবাহিক পারফরম্যান্স, সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্ত এবং একটি টেকসই ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা প্রাইমারি অকশনে আরও সক্রিয় ভূমিকা রাখতে, বাজারে তারল্য বাড়াতে এবং গভর্নমেন্ট সিকিউরিটিজে বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত করতে কাজ করব।

”প্রাইমারি ডিলার হিসেবে ব্র্যাক ব্যাংক এখন গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি অকশনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারবে, যা পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির পাশাপাশি কার্যকর মূল্য নির্ধারণে ভূমিকা রাখবে। ফলে, বাংলাদেশের আর্থিক খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন...

September 14, 2026

আল-হাজ টেক্সটাইলের ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

September 14, 2026

ফ্রান্সের সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটিতে মক্তবের বার্ষিক পুরস্কার...

June 30, 2026

ব্র্যাক ব্যাংকের ঢাকা অঞ্চলের এজেন্ট মিট ২০২৫ অনুষ্ঠিত

October 22, 2025

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

October 9, 2025

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৩৬৩

September 4, 2025

সর্বশেষ খবর

  • বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন

  • শীর্ষ ব্রোকারেজ কোম্পানির সঙ্গে ডিএসই’র বৈঠক

  • পুবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ডের কুপন রেট ১০ শতাংশ

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না —প্রতিমন্ত্রী পুতুল

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফারজানা শারমিন পুতুল

  • আল-হাজ টেক্সটাইলের ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

  • আইপিও ও সরাসরি তালিকাভুক্তিতে প্রাধান্য দিয়ে চট্টগ্রামে আইডিএলসি ইনভেস্টমেন্টস ও সিসিসিআই এর যৌথ উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

আর কোনো মা-বাবা ন্যায্য হক...

আল-হাজ টেক্সটাইলের ৩ শতাংশ নগদ...

ফ্রান্সের সেন্টার কালচারাল মুসলিম কমিউনিটিতে...

ব্র্যাক ব্যাংকের ঢাকা অঞ্চলের এজেন্ট...