স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাসেল ডমিঙ্গোর শহর পোর্ট এলিজাবেথ। সেখানেই থাকেন তার স্ত্রী-সন্তানরা। দ্বিতীয় টেস্ট খেলতে টাইগারদের পোর্ট এলিজাবেথে যেতে ৯ দিন বাকি। তাই ডারবানেই পরিবার নিয়ে এসেছেন টাইগার প্রধান কোচ। গতকাল বড় ছেলে কাইলকে মাঠেও নিয়ে যান তিনি। কাইল অবশ্য মাঠে বসে ছিলেন না। তামিম ইকবালদের নেটে বোলিং করেন।
কিশোর কাইলের অফস্পিনে নেট সেশন করেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ডারবানে টেস্ট দলের প্রথম অনুশীলনে স্বাগতিক নেট বোলার না থাকায় এর কিছুটা হলেও পূরণ করা গেল কাউলকে পেয়ে। পেশাদার ক্রিকেটার না হলেও উদীয়মান প্রতিভা সে। আন্তর্জাতিক কোচ ডমিঙ্গোর ছেলে হিসেবে ক্রিকেটটা ভালোই বোঝেন তিনি। তা না হলে তামিম বা লিটনের মতো ব্যাটার এই কিশোর স্পিনারের বলে নেট সেশন করতেন না।
ডমিঙ্গো জাতীয় দলে বাংলাদেশ দলের সঙ্গে আছেন ২০১৯ সাল থেকে। আড়াই বছর হয়ে গেলেও পরিবারের সদস্যদের ঢাকায় আনেননি। কভিড বাস্তবাতায় সেটা সম্ভবও হয়নি। তাই প্রধান কোচের পরিবারের সঙ্গে পরিচিত হওয়া সম্ভব হয়নি ক্রিকেটারদের। এবারের দক্ষিণ আফ্রিকা সফর সে সুযোগ এনে দিয়েছে। পোর্ট এলিজাবেথ টেস্টের আগে ডমিঙ্গোর বাড়িতেও যেতে পারেন খেলোয়াড়রা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
