স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন দিয়ে লেনদেন শুরু হলেও উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ শেয়ারবাজারে কিছুটা সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে ডিএসইতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসই প্রধান সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৭৪ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ৭৪৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫ কোটি ৮২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২২ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


