96
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভালো কথা। তাদের যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই।’
আজ রবিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
‘জনগণ বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই। যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই।’
‘দেশ ও জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে’, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘আসলে দেশ ও জাতি নয়, ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি।’
স্টক নিউজ বিডি.কম/এসআর
আরও পড়তে পারেন……
১৫ মে ২০২২


