Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদরাজনীতি

ভারতের রক্তচক্ষু ভয় করি না: নুর

স্টক নিউজ বিডি August 27, 2022
স্টক নিউজ বিডি August 27, 2022 0 শেয়ার করুন
73

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের রক্তচক্ষুকে আমরা ভয় করি না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তিনি বলেন, প্রয়োজনে বঙ্গবন্ধুর মতো নিহত হবো, ইলিয়াস আলীর মতো গুম হবো। জীবনের মায়া ত্যাগ করেই আমরা রাজনীতি করতে এসেছি।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চা-শ্রমিকসহ সব শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন প্রতিরক্ষা চুক্তি করার জন্য। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আগেই জাতীয় সংসদে সেটি জনগণকে জানাতে হবে যে কী বিষয়ে চুক্তি হবে।

তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হলে শ্রমিক শ্রেণির মধ্য থেকেই নেতৃত্ব তৈরি করতে হবে। শাজাহান খান কিংবা মশিউর রহমান রাঙার মতো শ্রমিক নেতাদের দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার আদায় হবে না।

নুরুল হক নুর আরও বলেন, দালাল নেতৃত্বকে বর্জন করে চা-শ্রমিকরা অধিকার আদায়ে ‘চা-শ্রমিক অধিকার পরিষদ নামে’ পৃথক সংগঠন তৈরি করেছে। শ্রমিকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান বলেন, ৩০০ টাকার মজুরি দিয়ে সাময়িক সমস্যার সমাধান হতে পারে। কিন্তু স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য সব শ্রমিকের জন্য প্রচলিত বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম অভিন্ন জাতীয় মজুরি কাঠামো ঘোষণা করতে হবে। ন্যূনতম অভিন্ন জাতীয় মজুরি কাঠামো বাস্তবায়নে জাতীয় ন্যূনতম ন্যায্য মজুরি কমিশন গঠন করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম, সোহেল শিকদার, ওমর ফারুক সন্দ্বীপ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, সদস্য সচিব শামীম মোল্লা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাহবুবুল হক শিপন, দপ্তর সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

stock news bdআজকের খবরনুরুল হক নুরপ্রেস ক্লাবরাজনীতি
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...