স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২৯ শে ডিসেম্বর ২০২১ইং তারিখে মেট্রো স্পিনিং লিমিটেড এর ২৬ তম বার্ষিক সাধারন সভা সকাল ১১.৩০ টায় ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত হয়।
কোম্পানীর মাননীয় চেয়ারম্যন জনাব মোহাম্মদ আলী খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যন জনাব মোহাম্মদ আলী খোকন।
সভায় শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্য ও মূল্যবানপরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্যে কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদের কেতাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় ২০২০-২০২১ইং অর্থ বছরে ৫% স্টক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২০২০-২০২১ইং অর্থ বছরের পরিচালক মন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনী সহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
