Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদখেলাধুলা

লেভান্তেকে ৩ পেনাল্টি দিয়েও জয় তুলে নিলো বার্সেলোনা

স্টক নিউজ বিডি April 11, 2022
স্টক নিউজ বিডি April 11, 2022 0 শেয়ার করুন
বার্সেলোনা
78

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে লেভান্তের মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লেভান্তের হয়ে গোল করেছেন মোরালেস ও মেরেলো। বার্সেলোনার তিন গোল অবামেয়াং, পেদরি ও লুক ডি ইয়ংয়ের।

বার্সেলোনা নিজেদের দোষ ছিল বৈকি, দলের রক্ষণ প্রতিপক্ষকে রীতিমতো ‘উপহার’ দিয়ে বসে তিন তিনটি পেনাল্টি। তবে এত কিছুর পরও বার্সা ঠিকই জয় তুলে নিয়েছে। ৩-২ গোলের এই জয়ে জাভির দল চাপটা ধরে রাখল লিগের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ওপর।

মাঝসপ্তাহেই বার্সা লড়বে আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। সেই লড়াইকে সামনে রেখে লেভান্তের মাঠের এ ম্যাচে মিডফিল্ডার পেদ্রি গনজালেসকে কিছুটা বিশ্রাম দিতে চেয়েছিলেন কোচ জাভি। শেষ কিছু দিনে বার্সেলোনা দলে তার গুরুত্বটা বোঝা গেল দলের পারফর্ম্যান্সে। প্রথমার্ধে বলের দখলে থাকলেও তার অভাবেই যেন গোলের সুযোগ খুব একটা সৃষ্টি করতে পারল না বার্সা।

লেভান্তে সে সুযোগটা কাজে লাগিয়ে বেশ কিছু দারুণ সুযোগই তৈরি করেছে। দুবার মার্ক আন্দ্রে টের স্টেগেন আর এরিক গার্সিয়ার কল্যাণে রক্ষা পায় বার্সা। বিরতির পর দানি আলভেসের ভুলে পেনাল্টি পেয়ে যায় দলটি। সে থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন হোসে লুইস মোরালেস। এর মিনিট দুয়েক পর বক্সে ভেসে আসা বলে হাত ছুঁইয়ে প্রতিপক্ষকে পেনাল্টি দিয়ে বসেন এরিক গার্সিয়া। রজার মার্তির নেওয়া সেই পেনাল্টি ঠেকিয়ে বার্সাকে আরও পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক টের স্টেগেন।

খেলার মোড়টা ঘুরল এর পরই। সেই পেনাল্টি সেভের পরই দুই মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ও নিকো গনজালেসকে তুলে পেদ্রি ও গাভিকে নামান বার্সা কোচ। এর কিছু পরই নিজেদের প্রথম গোল পায় বার্সা। দেম্বেলের ক্রসে মাথা ছুঁইয়ে গোলটি করেন পিয়েরে এমেরিক অবামেয়াং।

খেলার ৩ মিনিট পর আবারও গোলের দেখা পেয়ে যায় বার্সা। ডান পাশ থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে মাঝে থাকা পেদ্রিকে পাস বাড়ান গাভি। বদলে জাসার কপমু ওরার পেদ্রি প্রথম ছোঁয়াতেই বলটা পাঠান দূরের পোস্ট দিয়ে। ২-১ গোলে এগিয়ে যায় বার্সা।

তবে ৮২ মিনিটে আরও একটা পেনাল্টি যায় স্বাগতিকদের কাছে। সেবার গোল হজম করে ড্রয়ের শঙ্কা তাতে মাথাচাড়া দিয়ে ওঠে বার্সা শিবিরে। তখন আরও এক বদলি ম্যাচের গতিপথটাই পাল্টে দেয়। বার্সা কোচ উসমান দেম্বেলের জায়গায় আনেন লুক ডি ইয়ংকে। শেষমেশ গোলটা এলো তার মাথা থেকেই। ইনজুরি সময়ে জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে গোলটি করেন তিনি। ৩-২ গোলের জয় তুলে নেয় বার্সা। এই জয়ের ফলে বার্সা সেভিয়াকে টপকে চলে আসে লা লিগার ২য় অবস্থানে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

আজকের খবরখেলাধুলা
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...