স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বছরের শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শির্ষস্থান সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের দখলে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের ব্যাবধানে কোম্পানিটি ৩৪০ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। বিগত সপ্তাহে কোম্পানিটি ৩৭ লাখ ৫৩ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন করেছে।
সপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৭৭ কোটি ৬১ লাখ টাকা।
সপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৫৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা।
সপ্তাহিক লেনদেনের তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা ও ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
