150
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জার্মানি।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সোমবার রাতে ২০২২ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জয় পায়।
একের পর এক আক্রমণেও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা পেরুতে পারছিল না জার্মানি। বাঁধা হয়ে ছিল পোস্টও। সেই দলই বিরতির পর গোল উৎসবে মাতল। অন্য ম্যাচের ফলও এলো পক্ষে।
ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় জার্মানরা। যার ১০টিই ছিল লক্ষ্যে। আর স্বাগতিকদের সাত শটের একটি লক্ষ্যে ছিল।
জোড়া গোল করেন টিমো ভেরনার, একটি করে কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা। প্রথম দুই গোলে সহায়তা করে বড় অবদান রাখেন টমাস মুলার।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
