স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩৬টি শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানি ১ কোটি ৬৭ হাজার ৬৩৫টি শেয়ার লেনদেন করেছে
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানি ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৮৯০টি শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, ড্রাগন সোয়েটার, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা টেকনোলজি, প্রিমিয়ার ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
