স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৮ পয়েন্টে।
আজ মোট বাজারে ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১৭৬ টির, দর কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০ টির।
সারাদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৬৫ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৯৪ পয়েন্টে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


