স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের থেকে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬৬ পয়েন্টে।
আজ বাজারে মোট ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ২০৭ টির, দাম কমেছে ৯৪ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।
সারাদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৫০ কোটি ১০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৫ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৫ কোটি ১০ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


