সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসই প্রধান সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬৬ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৬ পয়েন্টে।
আজ বাজারে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড শেয়ার ও ইউনিট লেনদেন করেছে। যার মধ্যে দাম বেড়েছে ১১৩টির, দাম কমেছে ২২২টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
সোমবার ডিএসইতে ৫৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩০২ কোটি ৮২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৬ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


