স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ১৮২ পয়েন্ট বা ২ শতাংশ কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। এর আগে ২০২১ সালের ২৯ জুলাই সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪২৫ পয়েন্টে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র জানায়, ডিএসই প্রধান সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড শেয়ার লেনদেন করেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭ টির, কমেছে ৩৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির।
আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৪৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


