স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৩৫ লাখ ৭২ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ২৫ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটি আজ ৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি আজ ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল। কোম্পানিটি আজ ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– আমরা টেকনোলজি, আল-হাজ্ব টেক্সটাইল, বিডি ফিন্যান্স, বিডি থাই ফুড, বেক্সিমকো, ব্রাক ব্রাক ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাভেলো আইসক্রিম, নিউ লাইন ক্লোথিংস, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইয়াকিন পলিমার লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
