139
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইরান ইস্যুতে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, সোমবার আরব আমিরাতের যুবরাজের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ বৈঠককে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বৈঠকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
