Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদএজিএম / ইজিএমলভ্যাংশশেয়ার বাজার

ইবনে সিনার ৬০% নগদ লভ্যাংশ অনুমোদিত

স্টক নিউজ বিডি October 30, 2022
স্টক নিউজ বিডি October 30, 2022 0 শেয়ার করুন
ইবনে সিনার ৬০% নগদ লভ্যাংশ অনুমোদিত
126

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানীয় চেয়ারম্যান জনাব কাজী হারুন অর রশিদ। সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২১-২২ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ৬০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে সর্বজনাব কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন। সভায় ন্যাচারাল মেডিসিন এর ক্রমাগত বাজার চাহিদার প্রেক্ষাপটে কোম্পানির টেকসই উন্নয়ন এবং অধিকতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আইনগত দিক পরিপালন পূর্বক কোম্পানির ন্যাচারাল মেডিসিন ডিভিশন-কে একটি পৃথক সাবসিডিয়ারি কোম্পানি “দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লি.”-এ স্থানান্তরকরণের বিষয়টি সম্মানিত শেয়ারহোল্ডারগণ কর্তৃক “বিশেষ সিদ্ধান্ত” হিসেবে অনুমোদিত হয়।

জাতীয় রাজস্ব কোষাগারে শুল্ক, কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১ জুলাই, ২০২১ থেকে ৩০ জুন, ২০২২ পর্যন্ত ১৭৮,৯৫,৮৪,৮২৬ টাকা (এক শত আটাত্তর কোটি পঁচানব্বই লক্ষ
চুরাশি হাজার আটশত ছাব্বিশ টাকা) প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে। জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানী বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৪,০৩,৪১,৬০৫ টাকা (চার কোটি তিন লক্ষ একচল্লিশ হাজার ছয়শত পাঁচ টাকা) শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকের খবরএজিএম / ইজিএমশেয়ারবাজার
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন...

September 27, 2026

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • বাজেট কমছে ঢাবির

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে...

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...