151
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ২ জানুয়ারি, রোববার থেকে কোম্পানিগুলো ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, জিকিউ বলপেন, সিলভা ফার্মা ও বঙ্গজ লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন হার্ভেস্ট ৫ শতাংশ, জিকিউ বলপেন ৫ শতাংশ, সিলভা ফার্মা ৫ শতাংশ এবং বঙ্গজ ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
