স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নতুন বছরের প্রথম সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফান্ডটির আজ ইউনিট দর আগের দিনের থেকে ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। ফান্ডটি আজ ২৩২ বারে ১৩ লাখ ৩০ হাজার ১১২ টি ইউনিট লেনদেন করে। যার আর্থিক মূল্য ৯৪ লাখ টাকা।
দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ২৫৫ বারে ২লাখ ৭৬ হাজার ২৫৫ টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ৭৮ লাখ টাকা।
দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান। ফান্ডটির আজ ইউনিট দর আগের দিনের থেকে ৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে। ফান্ডটি আজ ৩২ বারে ৬৩ হাজার ২৪২ টি ইউনিট লেনদেন করে। যার আর্থিকর মূল্য ৭ লাখ টাকা।
দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইলের ৩.২৭ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩.০৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ২.৯২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ২.৮৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২.৭৯ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ২.৭৪ শতাংশ কমেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
