স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৪৯ বারে ১ কোটি ৩১ লাখ ১২ হাজার ৪৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯০ বারে ৩ লাখ ৬৮ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মা। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৫৯ বারে ৫৪ লাখ ২৮ হাজার ৬৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- লাফার্জহোলসিমের ৫.৮৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৫১ শতাংশ, পাওয়ার গ্রীডের ৫.৪৯ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৫.৪৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৩০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.১৪ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের শেয়ার দর ৫.১৩ শতাংশ কমেছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
