148
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আজ ৫৬ কোটি ৯৬লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটি আজ ২৭ কোটি ৫২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড। কোম্পানিটি আজ ২৫কোটি ৬৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে– ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, লাফার্জ হোলসিম, সাইফ পাওয়ারটেক ও ড্রাগন সোয়েটার লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
