129
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান শাইনপুকুর সিরামিকস লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আজ ৩৬ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। কোম্পানিটি আজ ২৯ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। কোম্পানিটি আজ ২২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় শীর্ষস্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে–ফু-ওয়াং ফুড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু ফেব্রিক্স, সালভো কেমিক্যাল, ইয়াকিন পলিমার ও জেএমআই হসপিটাল লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
