স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে দর কমেছে ফার্মা এইডস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত সপ্তাহে কোম্পানির শেয়ার দর কমেছে ১৭ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৪ কোটি ৩২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।
সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং। কোম্পানির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৭৪ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৪ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা।
সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। কোম্পানির শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ২৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৫ লাখ ৬ হাজার ৪০০ টাকা।
সাপ্তাহিক দর কমার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিকের ১২.৪০ শতাংশ, ডরিন পাওয়ারের ১০.৩২ শতাংশ, বিডি থাইয়ের ৯.৮৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬২ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৩৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৮.৭৩ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৮.৪৯ শতাংশ কমেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
