স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩২.৭৬ শতাংশ বেড়েছ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
বিগত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৮৮ কোটি ৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা।
সাপ্তাহিক দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। আলচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২০ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকা।
সাপ্তাহিক দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। বিগত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার টাকা।
সাপ্তাহিক দর বাড়ার তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
