স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। সপ্তাহজুড়ে কোম্পানিটি শেয়ার লেনদেন করেছে ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ১০৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, এশিয়া ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
