Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদপ্রযুক্তি

হাত মেলালো চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপল

স্টক নিউজ বিডি January 10, 2025
স্টক নিউজ বিডি January 10, 2025 0 শেয়ার করুন
83

ফোনের ব্যাটারি ক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও অ্যাপল। অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি নিয়ে গবেষণা করতে যাচ্ছে এই দুই কোম্পানি। যার ওপর ভর করে বাড়ানো হবে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি।

আসলে, অপো এবং রেড ম্যাজিকের মতো চীনের সংস্থাগুলো ইতোমধ্যে ৭ হাজার এমএএইচ এর ব্যাটারিযুক্ত ফোন এনেছে বাজারে।

এই লড়াইয়ে ছাপ ফেলতে এখন সময় এসেছে বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল।

ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সিলিকন প্রযুক্তি ব্যবহার করতে চাইছে স্যামসাং। এর জন্য আনুষঙ্গিক উপাদানগুলি তৈরি করছে সংস্থাটি।

স্যামসাং তাদের ফোনের ব্যাটারিতে সিলিকন উপাদান বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছে। এজন্য অ্যানোড এবং ক্যাথোড সামগ্রী তৈরি করা হচ্ছে। ব্যাটারিতে একটি সাধারণ সমস্যা হলো ফুলে যাওয়া। সংস্থার দাবি, এই সমস্যা সমাধান করবে সিলিকন টেক। পাশাপাশি এটি ব্যাটারির কর্মক্ষমতাও বৃদ্ধি করবে। যদিও কবে এই উন্নত ব্যাটারি বিশিষ্ট স্মার্টফোন লঞ্চ হবে তা এখনো অস্পষ্ট।

অন্যদিকে, ২০২৬ সালে অ্যাপল তাদের নিজস্ব ব্যাটারি আনবে বলেও জানা গেছে। তখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে আপগ্রেড প্রযুক্তি চালু করতে পারে অ্যাপল। 

স্যামসাং এবং অ্যাপল একদিকে যখন রিসার্চ ও ডেভেলপমেন্টে মনোনিবেশ করছে। অন্যদিকে, চীনের ব্র্যান্ডগুলো ইতোমধ্যেই উচ্চ ব্যাটারি ক্ষমতাসহ ফোন ইতোমধ্যেই এনে ফেলেছে বাজারে।

রেড ম্যাজিক ১০ প্রো-তে ৭০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে চীনের সংস্থাগুলো নাকি চলতি বছরের শেষের দিকে ৮ হাজার এমএএইচ ব্যাটারির ফোনও আনতে পারে। এই প্রযুক্তি স্যামসাং ও অ্যাপলকে কাজের গতি বাড়ানোর ক্ষেত্রে বাড়তি বুস্ট দেবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এই ধরনের উচ্চ ব্যাটারি ক্যাপাসিটির ফোন নেই স্যামসাং ও অ্যাপলের। পাশাপাশি দ্রুত চার্জ শেষ হওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এসব প্রতিবন্ধকতা পেরিয়ে উন্নত ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে, গ্রাহকদের অভিজ্ঞতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে স্যামসাং ও অ্যাপল।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনে বিএসইসির অনাপত্তি

October 7, 2026

বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সীমা ৩০০ কোটি টাকা...

October 7, 2026

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

সর্বশেষ খবর

  • শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনে বিএসইসির অনাপত্তি

  • বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সীমা ৩০০ কোটি টাকা ও মেয়াদ ৫ বছর বাড়ানোর দাবি ডিবিএর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনে বিএসইসির অনাপত্তি

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ...

বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সীমা...

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...