Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদরাজনীতি

আওয়ামী লীগের নেতাদের ক্ষমতার ভূতে ধরছে: ডা. শাহাদাত

স্টক নিউজ বিডি August 27, 2022
স্টক নিউজ বিডি August 27, 2022 0 শেয়ার করুন
76

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের নেতাদের ক্ষমতার ভূতে ধরছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, সরকার ও সরকারি নেতাদের ক্ষমতার ভূতে ধরেছে। আর এই ক্ষমতার ভূতে তারা এতটাই বিভোর যে, পায়ের তলায় মাটি সরে গেছে, কিন্তু তা তারা বুঝতে পারছেন না। তাদের এই ক্ষমতা দখল করার ভূত তাড়াতে হবে। এই ভূত তাড়াতে হলে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এতে করে অনেক ঝড় ঝাপটা আসলেও হামলা-মামলা উপেক্ষা করে এই সরকারের পতন ঘটাতে হবে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামের মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশনের সামনে মিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় নূরে আলম ও আবদুর রহমানকে গুলি করে হত্যার প্রতিবাদে এ মিছিলের আয়োজন করে পাঁচলাইশ থানা বিএনপি।

ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণ রাজপথে আছে, রাজপথে থাকবে। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না। দীর্ঘ ১৩ বছর এ সরকার জনগণের সবকিছু কেড়ে নিয়েছে। ভোটাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা আজ কিছুই নেই। তাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তারা ভাবছে কীভাবে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় টিকে থাকা যায় এবং বিএনপি ও বিরোধী দলকে কীভাবে দমন করা যায়।

সম্প্রতি আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি-জামাতের তালিকা করতে হবে না। জনগণ এরই মধ্যেই আওয়ামী ভোট ডাকাতদের তালিকা তৈরি করে ফেলেছে। পাড়া মহল্লায় যারা আওয়ামী লীগের সন্ত্রাসী, মা বোনের ইজ্জত হরণকারী, লুটপাটকারি, চাঁদাবাজ ও মানুষের ভোট কেড়ে নিয়েছে তাদের তালিকা হয়ে গেছে। এই তালিকা ধরে ধরে জনতার আদালতে তাদের বিচার হবে। বিএনপি নেতাকর্মীদের তালিকা না করে কীভাবে আপনাদের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট থেকে রেহাই পাবেন সেই চিন্তা করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আওয়ামী লীগ নেতারা তা চোখে দেখছেন না। তারা শুধু বড় বড় ফ্লাইওভার আর মেট্রোরেল দেখছেন।

পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরীর লিটন, ইসকান্দর মির্জা, আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ চৌধুরী, আরইউ চৌধুরী শাহিন প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

stock news bdআওয়ামী লীগআজকের খবরচট্টগ্রামবিএনপিরাজনীতি
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...