98
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির সোমবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার কোম্পানি ৫টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিগুলো হলো-বিডি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বাটা সু, অগ্রণী ইন্স্যুরেন্স ও সোনালী পেপার।
এর আগে কোম্পানি ৫টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৫টি।
মঙ্গলবার কোম্পানি ৫টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
