Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আন্তর্জাতিক

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

স্টক নিউজ বিডি August 18, 2026
স্টক নিউজ বিডি August 18, 2026 0 শেয়ার করুন
17

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন তাকে ইসলামাবাদের শিফা হাসপাতালে স্থানান্তর করে সেখানে যেন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) একটি পিটিশনের রায়ে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। তারা বলেছেন, ইমরান খানকে প্রতি সপ্তাহে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিতে হবে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। আর এ বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ডাঃ উজমা খানকে রাখতে হবে।

অপরদিকে ইমরান খানের আইনজীবী এবং পরিবারের সদস্যদের আদালত বলেছেন, তারা যেন তার স্বাস্থ্য পরীক্ষার কোনো রিপোর্ট সংবাদমাধ্যমকে না দেন এবং বিষয়টিকে রাজনীতিকরণ না করেন।

ইমরান খান গত তিন বছর ধরে আদিয়ালা জেলে বন্দি আছেন। জেল সুপার গতকাল সুপ্রিম কোর্টের কাছে ইমরানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রদান করেন।

এতে বলা হয়, কারা কর্তৃপক্ষ ইমরান খান ও তার স্ত্রীকে পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা দিচ্ছে। মেডিকেল অফিসাররা দিনে তিনবার ইমরানের স্বাস্থ্য ও খাবার পরীক্ষা করেন এবং তার রক্তচাপ, হার্ট রেট এবং অক্সিজেনের মাত্রার তথ্য রেকর্ড করেন।

তবে গত ১ আগস্ট ডাঃ আক্তার আলী বান্দেশাহর করা একটি স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে ইমরান খানের অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে এবং তার রক্তচাপ ওঠানামা করে। এরসঙ্গে তার বুক ধরফর, মাথাব্যথা এবং অস্থিরতা রয়েছে।

ইমরান খান চিকিৎসককে বলেছেন, স্ত্রীর সঙ্গে নিয়মিত দেখা করতে না দেওয়া, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারা এবং টিভি ও পত্রিকা না দেওয়ায় তিনি মানসিকভাবে সমস্যায় ভুগছেন।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

August 18, 2026

‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ?

August 18, 2026

ফ্রান্সে মানবিক সহায়তা ও সামাজিক সংযোগে ‘সাদা হাতি’...

August 16, 2026

প্যারিসে ‘জুলাই ডায়লগ’

August 15, 2026

প্যারিসে সিনিয়র সাংবাদিক এমদাদ চৌধুরী দীপুকে প্রবাসী বাংলাদেশিদের...

August 14, 2026

অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

July 30, 2026

সর্বশেষ খবর

  • ‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

  • চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

  • চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

  • ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ?

  • ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঋণের ভারে প্রবৃদ্ধি, কমছে শেয়ারহোল্ডারদের সম্পদ: ক্রাউন সিমেন্টে বাড়ছে প্রশ্ন

  • ফ্রান্সে মানবিক সহায়তা ও সামাজিক সংযোগে ‘সাদা হাতি’ অ্যাসোসিয়েশনের নানা উদ্যোগ

  • সাভারে অপরিকল্পিত শিল্পায়ন ও ফিটনেসবিহীন যানবাহনের ধোঁয়ায় বাড়ছে তাপমাত্রা, চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত...

‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন...

ফ্রান্সে মানবিক সহায়তা ও সামাজিক...

প্যারিসে ‘জুলাই ডায়লগ’