Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়বিশেষ প্রতিবেদনরাজনীতি

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ১৯ সদস্যের ‘অনলাইন মিডিয়া সেল’ কমিটি গঠন

স্টক নিউজ বিডি February 2, 2026
স্টক নিউজ বিডি February 2, 2026 0 শেয়ার করুন
103

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা–১৭ (১৯০ নং) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল, সংগঠিত ও জনবান্ধব করতে ১৯ সদস্যবিশিষ্ট একটি ‘অনলাইন মিডিয়া সেল’ কমিটি গঠন করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালামের নেতৃত্বে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা একই প্ল্যাটফর্মে সমন্বিতভাবে কাজ করে তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও বার্তা দ্রুত ও কার্যকরভাবে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনলাইন মিডিয়া বর্তমানে একটি অগ্রণী শক্তি হিসেবে ভূমিকা রাখছে। সেই বাস্তবতাকে বিবেচনায় রেখে ঢাকা–১৭ আসনে গঠিত এই ‘অনলাইন মিডিয়া সেল’ সময়ের দাবির প্রতিফলন বলেই মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও পরিকল্পিত গুজবের মাধ্যমে জনমত প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ অবস্থায় একটি সুসংগঠিত ও শক্তিশালী অনলাইন মিডিয়া কাঠামো অপরিহার্য। নবগঠিত অনলাইন মিডিয়া সেল ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য, তথ্য ও জনআকাঙ্ক্ষা তুলে ধরার পাশাপাশি অপতথ্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।

কমিটির সদস্যরা আরও বলেন, জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কেবল একটি সংসদীয় আসনের প্রতিযোগিতা নয়; এটি জনগণের ন্যায্য অধিকার, রাজনৈতিক জবাবদিহিতা এবং ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনলাইন মিডিয়া সেল মাঠপর্যায়ের আন্দোলন ও গণসংযোগের ডিজিটাল প্রতিফলন ঘটিয়ে জনগণের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন আশা প্রকাশ করে জানায়, সাহসী, দায়িত্বশীল ও রাজনৈতিকভাবে সচেতন ভূমিকার মাধ্যমে এই অনলাইন মিডিয়া সেল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে ইতিবাচক অবদান রাখবে। একই সঙ্গে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সব ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনের পাশে সংগঠনটি আগামীতেও অবিচল থাকবে।

এদিকে, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের পক্ষ থেকে গঠিত ‘অনলাইন মিডিয়া সেল’-এর ১৯ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে।

অনলাইন মিডিয়া সেল কমিটির সদস্যরা হলেন—মো. শরিফুল ইসলাম (আহ্বায়ক সদস্য), রাশেদুল হাসান বুলবুল, সাদি শহীদ, দেলোয়ার হোসাইন, জমশেদ ওয়াজেদ, শেখ জুয়েল আনন্দ, মোঃ শামীম রেজা, সুমাইয়া জামান, শারমিন মনির, আনহার সামসাদ, লায়ন আখতারুজ্জামান, সোহেল রহমান, আরিফুল ইসলাম, মোঃ শাহজাদা সরকার, আসলাম হোসেন, রেজাউল করিম খান,
কিশোর ডি কস্তা, সাহিল মোহাম্মদ, মোঃ আনোয়ার মৃধা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনলাইন মিডিয়া একটি দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করবে।”

আজকের খবরজাতীয়রাজনীতি
শেয়ার করুন 1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

August 29, 2026

এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি...

August 27, 2026

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান,...

August 27, 2026

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ...

August 26, 2026

গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি...

August 26, 2026

মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন

August 26, 2026

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক,...

এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে...

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫...

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা...