স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি আজ ১ হাজার ১৩৪ বারে ৩৬ লাখ ৬ হাজার ৪১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি আজ ৩ হাজার ৫৪১ বারে ১৫ লাখ ৭৩ হাজার ২১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৬৭ লাখ টাকা।
দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি আজ ৪৪৭ বারে ৯২ হাজার ১৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডসের ৭.৭৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৬৯ শতাংশ, বিবিএসের ৬.৩৯ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৯৬ শতাংশ, ফার্মা এইডসের ৫.৪০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ৪.৩২ শতাংশ বেড়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
