স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বড়েছে সাফকো স্পিনিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১১ বারে ৫৬ লাখ ৮৩ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ১৩ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬ বারে ৮৩ হাজার ১২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৩৬ বারে ১০ লাখ ৬২ হাজার ৩১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ৯.৮০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯.৭৮ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৮.৯৬ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৩৫ শতাংশ, ইন্ট্রাকোর ৬.৯৬ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৬.৭৭ শতাংশ এবং কোহিনুর কেমিক্যালের শেয়ার দর ৬.৫৫ শতাংশ বেড়েছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন…
