পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ দশমিক ৫ শতাংশ এবং উদ্যোক্তা-পরিচালকদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
বুধবার (০৭ অক্টোবর) ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ১৮ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরে এটি ছিল ১৪ টাকা ৬৫ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
