184
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ারের পরিচালক আহসানুল কবির শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আহসানুল কবিরের কাছে কোম্পানির থাকা মোট ৫৮ লাখ ৭২ হাজার ৯৪৮টি শেয়ারের মধ্যে থেকে ৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে তিনি এ শেয়ার বিক্রি করেছেন।
অপরদিকে কোম্পানির কর্পোরেট পরিচালক ফিউশন হোল্ডিংস লিমিটেড ৬ লাখ ৬০ হাজার শেয়ার ক্রয় করেছে। এই পরিচালকও ডিএসইর ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করে।
এর আগে ২২ ফেব্রুয়ারি কোম্পানির পরিচালক ও কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেয়।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
