237
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩৪ পয়সা লোকসান হয়েছিল।
এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর। আগামী কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
