135
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশনের পরিচালনা বোর্ড ব্যবসার জন্য জায়গা ক্রয় করবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আইপিও মাধ্যমে সংগ্রহ করা টাকা দিয়ে জায়গা ক্রয় করবে কোম্পানিটি। ৮ কোটি ১ লাখ ৩১ হাজার টাকার জায়গা কিনবে কোম্পানিটি। রাজধানীর প্রগতি স্বরণীতে কুড়িল বাড্ডায় র্যাংগস বিজনেস সেন্টারে ২১৮/১,২১৮/২, ২২৬,২২৬/৩ জায়গা কিনবে। এটি একটি ৯তলা বিশিষ্ট ফ্লোর (৫৩১৫ বর্গফুট)। এছাড়া ফ্লোরটিতে ৪টি কার পার্কিংয়ের জন্য ৪৫৬ বর্গফুট জায়গা রয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
