Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদইসলামউপদেশ

ভাগ্যে যা আছে তা কি সত্যিই বাস্তবায়ন হয়?

স্টক নিউজ বিডি August 23, 2022
স্টক নিউজ বিডি August 23, 2022 0 শেয়ার করুন
189

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মহান হেকমতের অধিকারী আল্লাহ। তার প্রজ্ঞা বুঝা সহজ নয়। তিনি মানুষের ভাগ্যে যা রেখেছেন তার বাস্তবায়ন হবেই হবে। হজরত সুলাইমান আলাইহিস সালামের এক মন্ত্রীর মৃত্যুর ঘটনা থেকেই তা প্রমাণিত। মন্ত্রী মৃত্যুর ঘটনাটি কী?

হজরত সুলাইমান আলাইহিস সালাম একবার নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি হজরত সুলাইমান আলাইহিস সালামের মজলিশে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ বসার পর চলে গেলেন।

সুন্দর পোশাক পরিহিত ব্যক্তির চলে যাওয়ার পর এবার মন্ত্রী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবি! এ মাত্র আপনার কাছে যে লোকটি এসেছিলেন; তিনি কে?

হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কাছে যে ব্যক্তি এসেছিলেন তিনি হলেন ‘মালাকুল মাউত’ মৃত্যুর ফেরেশতা।

মন্ত্রী এ কথা শুনেই কাঁপতে লাগলেন এবং তাঁর চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তিনি বলতে থাকেন, হজরত! অনুগ্রহ করে বাতাসকে হুকুম দেন, সে যেন আমাকে হিন্দুস্তানে (সেখান থেকে অনেক দূর) পৌঁছে দেয়। কারণ আমার জন্য অসম্ভব যে আমি ঐ জায়গায় বসে থাকি যেখানে মৃত্যুর ফেরেশতা বসেছে।

হজরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর দরখাস্ত গ্রহণ করেন এবং বাতাসকে নির্দেশ দেন, তাঁকে হিন্দুস্তান পৌঁছে দেয়ার জন্য। বাতাস মন্ত্রীকে হিন্দুস্তান পৌঁছে দিলেন।

কিছু সময় পর পুনরায় মৃত্যুর ফেরেশতা (মালাকুল মাউত) হজরত সুলায়মান আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে জানতে চাইলেন আপনার মন্ত্রী কোথায়? তিনি বললেন, ‘আপনার ভয়ের কারণে বাতাস তাঁকে হিন্দুস্তান পৌছে দিয়েছে।

এবার মৃত্যুর ফেরেশতা বললেন, কিছুক্ষণ আগে যখন আমি আপনার মজলিসে এসেছিলাম, তখন ঐ মন্ত্রীকে দেখে আশ্চর্য হয়েছিলাম। কেননা আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছিলেন যে, হিন্দুস্তান থেকে তার জান (রুহ) কবজ করার জন্য। কিন্তু সেই ব্যক্তি হাজার মাইল দূরে আপনার কাছে বসে আছে?

সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!! আল্লাহর কি অপার মহিমা, (ভাগ্যের লিখন) সময় এবং জায়গা পরিবর্তন হয় না।

মৃত্যুর ফেরেশতা আরও বললেন, আমি নির্দিষ্ট সময়ে হিন্দুস্তান পৌঁছে দেখি আপনার মন্ত্রী হিন্দুস্তানে উপস্থিত এবং তার জান কবজ করে আবার আপনার কাছে আসলাম।

সুতরাং মুসলিম উম্মাহকে এ বিশ্বাস রাখতে হবে যে, যার ভাগ্যে যা আছে তা ঘটবেই। যার মৃত্যু যে সময় যেখানে আছে, মহান আল্লাহ ওই সময় সেখানেই তাকে উপস্থিত করাবেন। মৃত্যুর সময় হওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে। সে সময় এককদম সামনে কিংবা এক কদম পিছে যাওয়ার ক্ষমতাও থাকবে না।

আসুন মৃত্যুর ক্ষণ আসার আগেই খাঁটি তাওবা করি। সঠিক পথে চলি। বেশি বেশি পড়ি-

ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻰَّ ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟﺮَّﺣِﻴﻢُ

উচ্চারণ : ‘রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়্যা ইন্নাকা আংতাত তাওয়্যাবুর রাহিম।’

অর্থ : ‘হে আমার প্রভু! আমাকে ক্ষমা করো। আমার তাওবা গ্রহণ করো। নিশ্চয়ই তুমি তাওবা গ্রহণকারী, অতি দয়ালু।’ (আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

stock news bdআজকের খবরআমলইসলামউপদেশমৃত্যু
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো...

September 29, 2026

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে...