স্টক নিউজ বিডি ডেস্ক: মেহেদী হাসান মিরাজ একজন বাংলাদেশী ক্রিকেটার। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক এবং একজন পরিপূর্ণ অল-রাউন্ডার ক্রিকেটার হিসেবে ভূমিকা পালন করছেন। মেহেদী হাসান মিরাজ নতুন প্রজন্মের সম্ভাবনাময় খেলোয়াড়। আরএকে সিরামিকস দেশের এমন সব সম্ভাবনার সাথে নিজেদের যুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
বিশ্বজুড়ে বাংলাদেশের নাম ও সম্ভাবনার কথা ছড়িয়ে দিতে চায় আরএকে সিরামিকস। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো আরএকে সিরামিকস-এর সাইনিং সিরেমনি বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে।
আনন্দঘন এই আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে ক্রিকেটার মিরাজ বলেন, আরএকে সিরামিকস (RAK Ceramics) এর সাথে আমার নতুন একইনিংস শুরু।
আমি বিশ্বাস করি আমাদের এই পার্টনারশিপ অনেক দূর যাবে। আজকে আমাদের যে পথ চলা শুরু আমি মনে করি যত দিন আমি ক্রিকেট খেলব ততদিন পর্যন্ত এইপথ চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মিরাজের কথার সূত্র ধরে আরএকে সিরামিকসের ম্যানেজিং ডিরেক্টর যোগ করেন, “বাংলাদেশের সম্ভাবনাময় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে RAK Ceramics-এর সাথে পেয়ে আমরা গর্বিত। আমরা এক সাথে সিরামিকস জগৎ-এ নতুন এক দিগন্ত উন্মোচন করবো।
সাইনিং সিরেমনি পাশাপাশি আরএকে সিরামকস-এর প্রধান কার্যালয় উদ্বোধন করেন তাঁদের নতুন সিগনেচার শো রুম। এছাড়া উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক ডিলার মিট আপ এবং সংবর্ধনা অনুষ্ঠান।
আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত টাইলস এবং স্যানিটারী সামগ্রী প্রস্তুত কারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান। গত দু’দশকের বেশি সময় ধরে বাংলাদেশের টাইলস মার্কেটে ও লাইফ স্টাইল পণ্য হিসেবে অভুতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে ১০০০ টি বিভিন্ন আকর্ষনীয় ডিজাইনের টাইলস পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার মিরাজ এবং আরএকে সিরামিকস এর ম্যানেজিং ডিরেক্টর এসএকে একরামুজ্জামান, সিওও এবং সিএফও সাধন কুমার দে সহ আরএকে সিরামিকস-এরউচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রাসঙ্গিক ভাবে উল্লেখ্য আরএকে সিরামিকস দুবাই ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশসহ বিশ্বের ১৫০ টি দেশে তাদের কার্যক্রম রয়েছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
