Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

রুশ সেনাদের ‘বিষ প্রয়োগ’ করেছে ইউক্রেন

স্টক নিউজ বিডি August 21, 2022
স্টক নিউজ বিডি August 21, 2022 0 শেয়ার করুন
88

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। এবার ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার কিছু সেনাকে বিষ প্রয়োগ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়ায় অভিযান চালানোর সময় গত জুলাই মাসের শেষ দিকে রুশ সেনাদের বিষ প্রয়োগ করা হয়।

তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা রাশিয়ার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন, রুশ বাহিনীর মেয়াদোত্তীর্ণ টিনজাত মাংস খাওয়ার কারণে কথিত বিষক্রিয়া ঘটতে পারে।

রাশিয়ার ওই বিবৃতিতে আরও বলা হয়, গত ৩১ জুলাই গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর বেশ কয়েকজন সেনাকে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর তাদের দেহে ‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ বিষের উপস্থিতি শনাক্ত হয়। এতে আরও বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসনকালে রাসায়নিক সন্ত্রাসবাদের যে অনুমোদন দেওয়া হয়েছে তার সপক্ষে রাশিয়া ফলাফলসহ সব ধরনের প্রমাণ প্রস্তুত করছে।

তবে ওই দিন রাশিয়ার কতজন সেনা অসুস্থ হয়ে পড়েছিলেন বা কতজনকে হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তারা কী অবস্থায় আছেন সেসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। ‘সপক্ষে প্রমাণ’ বলতে বিবৃতিতে কী বোঝানো হয়েছে সেটারও ব্যাখ্যা দেওয়া হয়নি।

‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ হলো একটি নিউরোটক্সিন। দূষিত খাদ্যে এর উপস্থিতি থাকতে পারে। ওই খাবার খেলে বোটুলিজম হতে পারে। যদিও চিকিৎসায় প্রয়োজনজনিত ব্যবহারও রয়েছে এটির।

এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করে রয়টার্স। তবে তাদের থেকে সাড়া পাওয়া যায়নি এখনো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

stock news bdআজকের খবরআন্তর্জাতিকইউক্রেনরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধসেনাবাহিনী
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...