124
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি আজ ১৫৪ কোটি ৬ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটি আজ ৬৫ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটি আজ ৪৭ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিসের, সাইফ পাওয়ারটেক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এনআরবিসি ব্যাংক, লাফার্জ হোলসিম ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
