93
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আজ ১০৫ কোটি ৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটি আজ ৮৬ কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড। কোম্পানিটি আজ ৪৮ কোটি ১৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কুইন সাউথ, ওরিয়ন ফার্মা, ম্যাকসন্স স্পিনিং, সাইফ পাওয়ারটেক, মালেক স্পিনিং, আরএকে সিরামিক ও মতিন স্পিনিং লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
