167
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান লাফার্জ হোলসিম লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৩৮ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানীটি ১০১ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানীটি ৮৭ কোটি ২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইএফসি ব্যাংক, পাওয়ার গ্রিড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এসিআই, ম্যাকসন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল ও জিপিইচ ইস্পাত লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
