স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লা লিগায় স্বাগতিক এলচের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ ভাবে ম্যাচ নিজেদের করে নেয় জাভির শিষ্যরা। আর এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো কাতালানরা।
ম্যাচের ৪৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এলচে। বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রির ভুল পাসে বল পেয়ে যান ফিদেল চাভেস, ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
৬০তম মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফিরে বার্সেলোনা। ওসমান দেম্বেলের দারুন ক্রসে জর্দি আলবার ছোট পাদে অফসাইড ফাঁদ ভেঙ্গে পায়ের টোকায় বল জালে জড়ান তোরেস।
৮৪ মিনিটে বক্সের ভেতর আন্তোনিও বারাগানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টিটি পায় বার্সেলোনা। স্পট কিকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মেম্ফিস ডিপাই।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
