Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বার্সেলোনা

মেসি

মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়ে যায়নি

স্টক নিউজ বিডি July 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়ে গত মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। অর্থনৈতিক দুরাবস্থার কারণে আর্জেন্টাইন সুপারস্টারকে দলে রাখতে পারেনি বার্সেলোনা।

তবে মেসি এখন ক্লাবে না থাকলেও, বার্সেলোনায় তার অধ্যায় শেষ হয়ে যায়নি বলে মনে করেন ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই ম্যাচের আগে মেসিকে নিয়েও কথা বলেছেন বার্সা প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়ে যায়নি। আমার মতে, এটি আমাদের দায়িত্ব যাতে এ অধ্যায় সবসময় খোলা থাকে, আরও ভালো কিছু যেনো হয় এবং কখনও এ অধ্যায় বন্ধ না হয়। যেভাবে শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তার চেয়ে যেন ভালো হয়।’

মেসিকে ধরে রাখতে না পারায় এখনও দুঃখবোধ হয় লাপোর্তার। নিজেকে এখনও মেসির কাছে ঋণী মনে করেন বার্সা প্রেসিডেন্ট, ‘বার্সা সভাপতি হিসেবে আমার মনে হয় ক্লাবের যা প্রয়োজন ছিল, তাই আমি করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে ও একজন সভাপতি হিসেবে আমার মনে হয়, তার কাছে আমি ঋণী।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বার্সেলোনা

স্বাগতিকদের ২-১ গোলে হারালো বার্সেলোনা

স্টক নিউজ বিডি March 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লা লিগায় স্বাগতিক এলচের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ ভাবে ম্যাচ নিজেদের করে নেয় জাভির শিষ্যরা। আর এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো কাতালানরা।

ম্যাচের ৪৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক এলচে। বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রির ভুল পাসে বল পেয়ে যান ফিদেল চাভেস, ডি-বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৬০তম মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফিরে বার্সেলোনা। ওসমান দেম্বেলের দারুন ক্রসে জর্দি আলবার ছোট পাদে অফসাইড ফাঁদ ভেঙ্গে পায়ের টোকায় বল জালে জড়ান তোরেস।
৮৪ মিনিটে বক্সের ভেতর আন্তোনিও বারাগানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টিটি পায় বার্সেলোনা। স্পট কিকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মেম্ফিস ডিপাই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বার্সেলোনায় ফিরে এসেছেন আদামা তারাউয়ে

বার্সেলোনায় ফিরে এসেছেন আদামা তারাউয়ে

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় ফিরে এসেছেন আদামা তারাউয়ে। বর্তমানে তিনি খেলছেন ইংলিশ ক্লাব ওলভারহামটনে।

বার্সেলোনার অ্যাকাডেমিতে বড় হয়েছেন আদামা তারাউয়ে৷ এরপর তিনি যোগ দেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায়৷ সেখান থেকে ওলভারহামটনে।

তারাউয়েকে দলে ফিরিয়ে আনতে বার্সাকে খরচ করতে হচ্ছে ৩০ মিলিয়ন ইউরো৷

তারাউয়ের বিষয়ে জানাতে গিয়ে বার্সার পক্ষ থেকে বলা হয় তারাউয়ে ড্রিবলিংয়ের ক্ষেত্রে ইউরোপের সেরাদের মধ্যে অন্যতম। যেভাবে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে তিনি বল নিয়ে এগিয়ে যান তা দুর্দান্ত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা

তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা

স্টক নিউজ বিডি January 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তিন ম্যাচ পর জয়ের দেখা পেল শাভি এরনান্দেসের দল। গতোকাল রাতে লা লিগায় আলাভেসের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে পেল বার্সেলোনা।

লা লিগায় গ্রানাদার বিপক্ষে ড্র করার পর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা হেরেছিল ৩-২ গোলে। আর গত বৃহস্পতিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় কাতালান দলটি।

বার্সেলোনার প্রায় সব ম্যাচেই একটা চিত্রে তেমন কোনো পরিবর্তন আসে না; বল দখলে সবসময়ই আধিপত্য থাকে দলটির। আলাভেসের বিরুদ্ধেও তাই দেখা যায়। পুরো ম্যাচেই ৭৫ শতাংশের বেশি সময় বল ছিল তাদের পায়ে, কিন্তু আক্রমণে ছিল না কোনো ধার।

২১ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে পাঁচ নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে এলচের সঙ্গে ২-২ ড্র করা রিয়াল মাদ্রিদ ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা

বোকা জুনিয়র্সের কাছে বার্সার হার

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। মঙ্গলবার রাতে সৌদি আরবে প্রথমবার আয়োজিত ম্যারাডোনা কাপে প্রথমে এগিয়ে গিয়েও বোকা জুনিয়র্সের কাছে টাইব্রেকারে হেরে গেছে তারা। তাতে ম্যারাডোনা কাপের প্রথম আসরের শিরোপা হাতছাড়া হয়েছে কাতালানদের। টাইব্রেকারে তাদের ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স।

মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৫০ মিনিটে এগিয়ে যায় বার্সা। এ সময় ফিলিপে কৌতিনহোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন তরুণ মিডফিল্ডার ফেরান জুটগ্লা। ৭৬ মিনিট পর্যন্ত তার গোলে এগিয়ে থাকে কাতালানরা। কিন্তু ৭৭ মিনিটে গোল হজম করে বসে। এ সময় বোকা জুনিয়র্সের এক্সিকুয়েল জেবালোস গোল করে সমতা ফেরান। তাকে ক্রসে গোলে সহায়তা করেন ফ্রাঙ্ক ফাব্রা।

এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটে খেলা। এরপর ম্যাচ গড়ায় সরাসারি টাইব্রেকারে। সেখানে চারটি শটের চারটি থেকেই গোল করে বোকা জুনিয়র্স। অন্যদিকে বার্সেলোনা চারটি শটের মাত্র দুটি থেকে গোল করতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বার্সেলোনা

চাকরিচ্যুত হলেন বার্সা কোচ কোম্যান

স্টক নিউজ বিডি October 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দীর্ঘ কয়েক মাস জল্পনা-কল্পনার পর বার্সেলোনায় কোম্যান যুগের অবসান ঘটল। ‘ছাঁটাই’ করা হলো তাকে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৪টায় বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে লেখা ভেসে উঠল— ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা।’ কোম্যানের অধীনে বেশ কিছু দিন ধরে ব্যর্থ সময় পার করছিল বার্সা।

এবারের চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে বার্সার অর্জন ৩ পয়েন্ট। আর লিগে ১০ ম্যাচে অর্জন মাত্র ১৫ পয়েন্ট! কাতালান ক্লাবের এই ম্লান পারফরম্যান্সের পর কোচ কোম্যানের ওপর আর আস্থা রাখতে পারেননি কর্মকর্তারা। বুধবার দুর্বল দল রায়ো ভায়োকানোর কাছেও ১-০ গোলে হেরে বসে বার্সেলোনা।

এর পরই কোচ হিসেবে কোম্যানের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে।

কোম্যানকে অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার বার্সার ওয়েবসাইটে এক বিবৃতি দেওয়া হয়েছে— ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোর কাছে হারের পর ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা তাকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সিউতাত এস্পোর্তিভায় বৃহস্পতিবার দলের খেলোয়াড়দের বিদায় বলবেন রোনাল্ড কোম্যান। ক্লাবকে সেবা দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিতে চায় এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।’

কোম্যানের অধীনে বার্সেলোনা ৬৭ ম্যাচ খেলেছে। এতে ৩৯টি জয়, ১২টি ড্র রয়েছে। ১৬টি ম্যাচে হেরেছে বার্সা। গত মৌসুমে কোম্যানের অধীনে কোপা দেল রে জিতেছে বার্সেলোনা। কিন্তু এই মৌসুমে বার্সার অবস্থা শোচনীয়। ১৩ ম্যাটে জয় ৫টিতে। হেরেছেও ৫টিতে। যে কারণে চাকরিচ্যুত হলেন এই ডাচ কোচ

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য