স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার বিএসইসির ৮০৬তম সভায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ অনুমোদন দেয়া হয়।
সূত্র জানায়, যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার নন-কনভাটেবল, আনসিকিউরড, কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭% (ফ্লোর) থেকে ৯% (সিলিং)। যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োকারীরেদ অনুকুলে ইস্যু করা হবে।
বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
